শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী দ্বন্দ্বের জেরে জোড়া খুন

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া  :

কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী প্রতিহিংসার দ্বন্দ্বে জেরে মোঃ সেলিম (৪৩) ও শফিউল আলম (৪৬)নামের দুই ব্যক্তিকে প্রকাশ্যে কূপিয়ে জোড়া খুন করেছে জাহেদ মেম্বার সহ স্বশস্ত্র সন্ত্রাসীরা। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নবীন ক্লাবের সামনে এর্দূঘটনা ঘটেছে। নিহত-মোঃ সেলিম (৪৩) সুরাজপুর-মানিকপুর ইউপির ১নং ওয়ার্ডের উত্তরপাড়া নবীন ক্লাব এলাকার নুর মোহাম্মদের ছেলে,শফিউল আলম (৪৬) একই এলাকার আবু সালামের ছেলে। স্থানীয়া জানান, ইউপি সদস্য জাহেদের সঙ্গে নিহত মো. সেলিম ও নিহত শফির মধ্যে আধিপত্য বিস্তার ও নির্বাচনী প্রতিহিংসার দ্বন্দ্ব চলছিল।সুযোগ সন্ধানী জাহেদ মেম্বার পরিকল্পিত ভাবে ঘটনার রাত ৮টার দিকে তাদেরকে গোপনে পাহার দিয়ে রেখে মেম্বার তার বাহিনী নিয়ে অর্তকিত হামলা চালিয়ে দাঁড়িয়ে থাকাবস্হায় দু’জনকে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কূপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষনা করেন।অপর আহত শফিকে চমক হাসপাতালে রেফার করেন।আহত শফি সেখানে নেওয়ার পথে রাত ১২টায় ইন্তেকাল করেন।ফলে প্রতিহিংসার আগুনে প্রকাশ্যে জোড়া খুন করে শান্ত জাহেদ মেম্বার। চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান , নিহত সেলিম ও শফিউল আলম দুইজনই একটি হত্যা মামলার আসামী ছিল।ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার দ্বন্ধের জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সুতরাং হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর