শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

প্রতীক পেয়েই বিশাল শোডাউনে আনারসে ভোট চাইলেন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সুমন আহসান :

আনারস প্রতীক পেয়ে তাৎক্ষণিকভাবে হাজারো মানুষ নিয়ে বিশাল মিছিল করে নিজের অবস্থান জানান দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার বিকেলে শহরের লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক এবং কয়েকটি উপ-সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
সেখানে মিছিল পরবর্তী আনারস প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান। এসময় তিনি আগামী ৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে সদর উপজেলাবাসীর কাছে দোয়া এবং সমর্থন কামনা করেন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর