শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়ায় ‘ইফতারের প্রস্তুতির সময়’ এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে লোমহর্ষক হত্যা ঘটনার এজাহারভূক্ত সাত আসামিকে ফেনীর মহিপাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ‘ইফতারের প্রস্তুতির সময়’ এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে লোমহর্ষক হত্যা ঘটনার এজাহারভূক্ত সাত আসামিকে ফেনীর মহিপাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকালে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির জ্যেষ্ঠ সহকারি পরিচালক ( অভিযান ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন শামীম।
গ্রেপ্তাররা হল, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব ডুমখালী এলাকার আকতার আহমদের ছেলে মো. নুরুল আলম (৩২), ছৈয়দ আলমের ছেলে মো. শাহ আলম (২৭),  নুর আহম্মদের ছেলে আবু বক্কর (২৭), মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে মো. আজিজুল হক (৪০), সৈয়দ আহমদের ছেলে মনসুর আলম (৩২), ইব্রাহিম খলিলের ছেলে মো. আবু হানিফ (৩২) ও আকতার আহমদের ছেলে নুরুল আনোয়ার (৩৩)।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার মূল পরিকল্পনাকারি ও প্রধান আসামিসহ মামলার এজাহারভূক্ত কয়েকজন আসামি ফেনী জেলার মহিপাল এলাকায় অবস্থানের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে সেখানে একটি বসত ঘরে আত্মগোপন অবস্থায় ৭ জন এজাহারভূক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারের বরাতে আনোয়ার হোসাইন বলেন, গত ২৫ মার্চ সন্ধ্যায় চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী স্টেশনের একটি দোকানে বন্ধুদের সঙ্গে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহমান। এসময় একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিল বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ ৩৪ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলাটি দায়েরেপ পর থেকে পুলিশের পাশাপাশি র্যাবও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার মূল পরিকল্পনাকারি মনসুর আলমসহ এজাহারভূক্ত কয়েকজন আসামি ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপনের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামিদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আনোয়ার হোসাইন।


আরো বিভিন্ন বিভাগের খবর