শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

খুরুশকুলবাসীর ভালবাসায় সিক্ত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সুমন আহসান :

নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন ইউনিয়নের যেখানেই যাচ্ছেন সেখানকর মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান।
বৃহস্পতিবার দপুরের পর থেকে তিনি খুরুশকুল ইউনিয়নের টাইম বাজার, পাল পাড়া, বঙ্গবন্ধু বাজার, নাপিত পাড়া, হামজার ডেইল, বামন কাটা, শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প, ডেইল পাড়া, রাস্তার পাড়া, তেতৈয়া, পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় প্রচার প্রচারণা চালান। প্রচারণাকালে মানুষের ব্যাপক সাড়া পান মুজিবুর রহমান।
পরে তিনি বঙ্গবন্ধু বাজার ও পাল পাড়া নতুন বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
কক্সবাজার পৌরসভাকে যেভাবে আধুনিক শহরে রূপান্তর করা হয়েছে সেই আদলে সদর উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোকেও উন্নয়নে ঢেলে সাজাতে সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ প্রার্থনা করেন সাবেক এই জনপ্রতিনিধি।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রণজিত দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, স্থানীয় ইউপি সদস্য স্বপন কান্তি দেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলাদা পথসভায় বক্তব্য রাখেন।
এছাড়া জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর