শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মোটর সাইকেল প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের বিশাল সমাবেশ

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কক্সবাজার পৌরসভার চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জনবান্ধব নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের (মোটর সাইকেল প্রতীক) সমর্থনে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল করিম মাদু। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। সমাবেশে সদর উপজেলায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, সদর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে টিপু সোলতান (ঝিলংজা), মোহাম্মদ আব্দুল্লাহ (পিএমখালী), শাহাজাহান সিদ্দীকি (খুরুশকুল), মুজিবুর রহমান (চৌফলদন্ডী) ও কামাল উদ্দিন (ভারুয়াখালী), সদর উপজেলাধীন সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারন সম্পাদক, দায়িত্বশীল সংগঠক ও নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ (মেম্বার) এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
সমাবেশে সকল বক্তা সদর উপজেলা পরিষদ তথা গোটা কক্সবাজারকে নিরাপদ রাখতে, সকল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে, নিপীড়ন-নির্যাতন, অবাধ দুর্নীতি ও ভুমিদুস্যুতার মূলোৎপাটন ঘটাতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য, পরিক্ষীত, সমাজসেবী, জনবান্ধব নেতা, উচ্চ শিক্ষিত, ভদ্র, অমায়িক ও নির্লোভ নুরুল আবছারকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কক্সবাজার সদর উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর