শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পর্দা উঠলো ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা। এটি এই খেলার ৬৯ তম আসর। শুক্রবার (১০ মে) বিকেলে বেলুন উড়িয়ে  কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলা ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। শনিবার (১১ মে) বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে বলী খেলা সমাপ্ত হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন বলি খেলায় অংশ নিতে রেজিষ্ট্রেশন করেছেন। এবছর বলি খেলার অন্যতম আকর্ষণ চট্টগ্রামের জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন বলি বাঘা শরীফের অংশগ্রহণ। তিনি কুমিল্লার বাসিন্দা। এছাড়াও, বিগত আসরের চ্যাম্পিয়ান উখিয়ার নুর মোহাম্মদ বলি, শামসু বলি ও জীবন বলি খেলায় অংশ নিচ্ছেন।
এদিকে, বলি খেলার পাশাপাশি আয়োজিত বৈশাখী মেলায় রয়েছে- নাগরদোলা, হস্ত, কুটির, তাঁত শিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট, বলী খেলা উপ-কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন কবির প্রমুখ।
প্রসঙ্গত, কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলি খেলা। ১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকাবস্থায় ‘এসডিও সাহেবের বলি খেলা’ নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে কক্সবাজার জেলায় রূপান্তর হওয়ার পর ‘এসডিও সাহেবের বলী খেলার’ নাম বদলে ‘ডিসি সাহেবের বলি খেলা’ করা হয়।
###


আরো বিভিন্ন বিভাগের খবর