শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় সরকারি জমি প্লট হিসেবে বিক্রির দায়ে অর্থদন্ড

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন :
কক্সবাজারের পেকুয়ায় সরকারি খাস খতিয়ানের জমি প্লট হিসেবে বিক্রি ও জমির টপ সয়েল লুট করে আসছিল একটি সিন্ডিকেট চক্র। ওই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে পেকুয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উজানটিয়া ইউনিয়নের ফোরকানের দোকান এলাকায় অভিযান চালিয়ে সিন্ডিকেট চক্রের এক সদস্যকে মাটি কাটার এস্কেভেটর সহ আটক করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এ অভিযান পরিচালনা করেন।
এসময়  ১নং খাস খতিয়ানভূক্ত সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক মোহাম্মদ ইসমাইল (৪৫)কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, সরকারি জায়গা প্লট হিসেবে বিক্রি করছিল একটি চক্র, তাদের এক সদস্যকে অর্থদন্ড দেওয়া হয়েছে। ‘সরকার জায়গা,নদীর জায়গা অবৈধ ভাবে দখলকারী ও জমির টপ সয়েল লুন্ঠনকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এ সমস্ত সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর