শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়া উপজেলার শীলেরছড়া এলাকায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
আটক মো. সেলিম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নুর আহাম্মদের ছেলে।
সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ৫ টি গুলি। “
র্যাবের এ কর্মকর্তা জানান, আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীয় অপরাধী চক্রের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সাজ্জাদ হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর