শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

পেকুয়ায় জমি বিরোধের জেরে নিহত ১ আহত ২

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন :

কক্সবাজারের পেকুয়ায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ( ২১ মে) আনুমানিক দুপুর ২ টায় শিলখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেগুনবাগিচা দরবার পাড়া নামক স্থানে প্রতিপক্ষ আব্দুল করিমের কিরিচের আঘাতে মোঃ আব্দুল কাদের (৪০) এর মৃত্যু হয়। এসময় নিহতের ভাই নুরুল কবির সহ আরো ২ জন আহত হয়েছে।

আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মো:আব্দুল কাদের একই এলাকার  আকবর আহমদের পুত্র।

নিহতের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে আটক করে। আটকৃতরা হলেন, শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া দক্ষিণ জোন এলাকার আহমেদ হোসাইনের পুত্র আব্দুল করিম ও তার ভাই  রুহুল আমিন।

এবিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন,পারিবারিক জায়গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছে,ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর