শিরোনাম :
প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

দেশে ফিরলেন সালাহউদ্দিন পেকুয়ায় আনন্দ মিছিল, বরণে প্রস্তুত নেতা কর্মী

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া ;

দীর্ঘ ৯ বছর ধরে ভারতে অবস্থানের থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ রোববার দেশে ফিরছেন।

সালাহউদ্দিন আহমেদর প্রেস সচিব ছফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বেলা ১১টায় ভারতের দিল্লি থেকে ফ্লাইটে রওনা করে বেলা ২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সালাহউদ্দিন আহমেদ। বিমান বন্দরে অপেক্ষমান বিএনপি নেতা কর্মীরা তাঁকে বরণ করে নেন।

এসময় সাংবাদিকদের বলেন, এদেশ কোন একত্ববাদী ও একনায়কতন্ত্রের নয়, যারা এদেশে একনায়কতন্ত্রে চালিয়ে তাদের ঠাঁই এদেশের মাটিতে হবেনা।
তিনি বলেন, সকল ধর্ম বর্ণ গুত্র মানুষ এক ও অ়ভিন্ন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশকে গড়ে তুলবো, এসময় তিনি সকলকে ধৈর্যধারণের আহ্বান জানান।

বিমানবন্দরে বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী আহমদে, সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী সাবেক এমপি হাসিনা আহমেদসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে তিনি দেশে ফেরার খবরে তাঁর জন্মভূমি পেকুয়াতে বিশাল এক আনন্দ মিছিল বের হয়। বিকেল ৩ টায় পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদে জমায়ত হয়। সেখান থেকে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুরে নেতৃত্বে বিশাল মিছিলটি পেকুয়া চৌমুহনী এসে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির
সভাপতি বাহাদুর শাহ,সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ আজাদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল, সাবেক চেয়ারম্যান মুসলেম উদদীন, মুজিবুল হক চৌধুরী,উপজেলা যুবদলের সভাপতি কামরান যাদিদ মুকুট সহ অনেকে।

উল্লেখ্য ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্‌ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।

সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান।

ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে সালাহউদ্দিনকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাঁকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তাঁর বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাঁকে খালাস দিয়েছেন।

আবেদনে সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, ২০১৬ সালের ১১ জুলাই তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান।


আরো বিভিন্ন বিভাগের খবর