শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

সেন্টমার্টিন্স দ্বীপের ছেরা দ্বীপে কোস্ট গার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা সহ ৬ মিয়ানমারের নাগরিক আটক

নিউজ রুম / ১৮০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন্সের ছেরা দ্বীপে কোস্ট গার্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ মিয়ানমারের নাগরিককে আটক করেছে।
আজ মঙ্গলবার (১৬ আগষ্ট ) সকালে ছেরা দ্বীপে এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশিক আহমেদ এ তথ্য জানান।
মংগলবার বিকেলে টেকনাফ কোস্ট গার্ডের কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিং কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের স্টেশন কমান্ডার লে কমান্ডার আশিক আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসবে বলে জানা যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মংগলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় বাংলাদেশের জল সীমানায় ১ টি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেওয়া হলে বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এসব ইয়াবা পাচার করার অভিযোগে ৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটক ৬ জনই মিয়ানমারের নাগরিক।
আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলো কেফায়েত উল্ল্যাহ (২২) পিতাঃ মৃতঃ নুর আহম্মদ মোঃ শরিফ (২৭) পিতাঃ মৃতঃ আব্দুল গাফ্ফার। মোঃ হোছন (৩৮) পিতাঃ জালাল উদ্দিন। ছৈয়দুর রহমান (৪৩)
পিতাঃ মৃত হারেদ মোঃ হোছন (২৭) পিতাঃ মৃতঃ রশিদ আহম্মদ, এবং নুর হোসেন (২১) পিতাঃ নুর কবির। তারা সকলেই মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে জানান, জব্দকৃত ইয়াবা, ফিশিং বোট এবং আটককৃত ০৬ জনকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর