শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে স্পীড বোটের চালক ও এক শিশু নিখোঁজ এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় টেকনাফে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।

নিখোঁজ স্পীড বোটের চালক বেলাল ও শিশু সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)।

দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির মালিক সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ।

ইউএনও জানান সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে স্পিডবোট থাকা সকলেই পানিতে ভাসতে থাকে।

এক পর্যায়ে স্থানীয় জেলেদের নৌকা ও একটি স্পিডবোট ভাসমান অবস্থায় ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও স্পীড বোটের চালক বেলাল ও শিশু সাগরে তলিয়ে যায়।

নিখোঁজ থাকা শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, শাহপরীরদ্বীপ আসার পথে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে তাদের বহনকারি স্পিডবোটটি উল্টে যায়। এতে তারা সকলেই সাগরে ভাসতে থাকি।

নিখোঁজদের সন্ধানে স্থানীয় জেলে ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ইউএনও।


আরো বিভিন্ন বিভাগের খবর