শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়ার সবজিখেত থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ২১৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের চকরিয়াখ সবজিখেত থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর দুইটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছরের বেশী বলে তথ্য দিলেও নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, হত্যার পর লাশটি খোলা বিলের সবজিখেতে ফেলা রাখে দূর্বৃত্তরা। শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন খোলা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরনে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হকের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ।
এসআই ইমরুল হকে গণমাধ্যম কর্মীদের বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিটিকে এক দিন আগে হত্যা করা হয়। তাঁর চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বিদ্যুতের শক দেওয়ার চিহ্নও রয়েছে।
অন্য জায়গায় হত্যার পর খুনিরা লাশ এনে খোলা বিলে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন তিনি।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত বলেন, লাশটির পরিচয় না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন।
এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর