শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

শোক দিবসে সাগরে নিখোঁজের দু’দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ দুইদিন পর উদ্ধার হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা ১টার দিকে সমুদ্রের সুগন্ধা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড ও বীচকর্মীরা। জাতীয় শোক দিবসের বন্ধে তারা কক্সবাজার বেড়াতে এসে সৈকতে গোসলে নেমেছিল।
পর্যটক আব্দুল্লাহ আল মারুফ (২৪) ঢাকার গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারে বীচ ম্যানেজমেন্ট কমিটির তত্বাবধায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান, গেল ১৫ আগস্ট বেলা দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হন মারুফ। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলছিল না। খবর পেয়ে মারুফের পরিবারের সদস্যরা কক্সবাজার এসে দুদিন ধরে অবস্থান করছেন।
জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ বলেন, বুধবার সাড়ে ১২ টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। তখন উত্তাল ঢেউে মরদেহটি কোন ভাবেই কিনারে আনা যাচ্ছিল না। পরে জেড স্কির সহায়তার পাশাপাশি লাইফগার্ড কর্মীরা জীবন বাজি রেখে দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহটি তীরে আনতে সক্ষম হন। সৈকতের সুগন্ধা চ্যানেল হতে উদ্ধার করা মরদেহি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, সলিলসমাধি হয়ে মৃত্যুর শিকার মারুফের বাবা-ভাই ও পরিবারের লোকজন যেভাবে চাইবেন সেভাবেই মরদেহটি তাদের নিয়ে যাবার ব্যবস্থা করে দেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর