শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সাগরে অপহ্নত কুতুবদিয়া দ্বীপের ১৯ জেলে ৫ দিন পর বাড়ি ফিরেছে

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের সাগর উপকূল থেকে অপহ্নত কুতুবদিয়ার ১৯ জেলে ৫ দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে।

আজ রবিবার সন্ধ্যার দিকে এসব জেলে কুতুবদিয়া জেটি ঘাটে এসে পৌঁছে।

গত ৬ নভেম্বর রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ২১ মাঝি মাল্লাহসহ জলদস্যুদের কবলে পড়েছিল আল্লাহর দয়া-০৩ নামের একটি ফিশিং বোট। এসময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হয়। জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররমকে আরেকটি বোটে তুলে দিয়ে ১৯ জেলেসহ ফিশিংবোট  অপহরণ করে নিয়ে যায়।

৫দিন পর শনিবার গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেসহ ছেড়ে দেয় সাগরে। রবিবার সকালে ১৯ জেলে বিকল বোট নিয়ে সাগরে ভাসতে দেখে অপর একটি ফিশিংবোট উদ্ধার করে তাদের।

বোটের মালিক বাশঁখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ বিকল ফিশিংবোটটি রবিবার সন্ধ্যার দিকে কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে।

এসময় জেলে পরিবারের স্বজনসহ এলাকাবসি ভিড় জমায়। ১৯ জেলের মধ্যে ১৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। ২ জন দক্ষিন ধুরুং ও ১ জন নোয়াখালী জেলার। সাগর থেকে ফিরে অপহৃত মাঝি-মাল্লারা হলেন গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া),শাহ আলম,(জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন  (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো: সাহেদ  (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো: আব্বাছ (চাটি পাড়া), মো: কালু  (দক্ষিন ধুরুং), সোনা মিয়া ( ফয়জানির পাড়া), মো: রেজাউল (ফরিজ্জার পাড়া), মো: মেহেদী (ফরিজ্জার পাড়া), মো: সাকিব (ফরিজ্জার পাড়া), মো: ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো: নয়ন ( ফরিজ্জার পাড়া), মো: সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম  (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার  শাহজাহান( লক্ষীপুর) ও মো: রুবেল (মশরফ আলী বলির পাড়া,দ: ধুরুং)।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে  কুতুবদিয়ায় পৌছে ১৯ জেলে। তারা ৫ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর