শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

যোগদানের এক মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রোববার প্রজ্ঞাপন জারি করে ওসি নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটি জেলা পুলিশের কাছে এসেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের পর ফয়জুল আজিম নোমান কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব নেন। তবে যোগদানের পর থেকেই ঘুষ গ্রহণ, মামলা বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।


আরো বিভিন্ন বিভাগের খবর