শিরোনাম :
বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা

টেকনাফ থেকে অপহরণের মূল হোতা আটক

নিউজ রুম / ২৪৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের টেকনাফে সাত মামলার পলাতক আসামি ও পাহাড় কেন্দ্রিক অপহরণকারি চক্রের মূলহোতা বদরুদ্দৌজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ; এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি।
রোববার দুপুরে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, ওসি মহাম্মদ গিয়াস উদ্দিন।
গ্রেপ্তার মো. বদরুদ্দৌজা ওরফে বদরুজ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমেদের ছেলে।
তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ নানা অভিযোগে টেকনাফ থানায় ৭ টির বেশী মামলা রয়েছে।
গিয়াস উদ্দিন বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার ঝাউবাগনে একাধিক মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের মূলহোতা মো. বদরুদ্দৌজা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ সদস্যদের উপস্থিত টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি মতে, বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় জনৈক জলিলের বাড়ীর সামনে থাকা  লাকড়ির স্তুপে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় দেশিয় তৈরী ৩ টি বন্দুক, ৩ টি গুলি, ২টি কিরিচ দা, ১ টি রামদা ও ১ টি চাইনিজ কুড়াল। “
ওসি বলেন, “ গ্রেপ্তার বদরুদ্দৌজা একজন চিহ্নিত ডাকাত ও অপহরণকারি চক্রের মূলহোতা। সে নিজের নামে একটি বাহিনী গড়ে তোলে টেকনাফের পাহাড় কেন্দ্রিক নানা অপরাধ সংঘটিত করতো। সম্প্রতি কিছুদিন আগে বাহারছড়ায় চিকিৎসক জহির এবং হোয়াইক্যংয়ে ১১ জন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়। “
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।


আরো বিভিন্ন বিভাগের খবর