শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

মাছ ধরার ট্রলার থেকে দুই লাখের বেশী ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে দুই লাখের বেশী ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার সকাল সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলের খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
মুনিফ তকি বলেন, সোমবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলের খুরেরমুখ দিয়ে ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় কোস্টগার্ড। এতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে ইঞ্জিন চালিত কাঠের সন্দেহজনক একটি দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য ির্দেশ দেন।
পরে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টাকালে চরে আটকে যায়। এতে ট্রলারে থাকা সন্দেহজনক ২ জন লোক সাঁতার কেটে কূলের দিকে পালিয়ে যায়।
“ পরে ট্রলারটি জব্দের পর তল্লাশী করে দুইটি বস্তার ভিতরে পাওয়া যায় ২ লাখ ১০ হাজার ইয়াবা। “
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর