শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ

নিউজ রুম / ২১০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Screenshot

সাকলাইন আলিফ :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। এরা বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মিয়ানমারের এই ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। এর মধ্যে চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ। বিষয়টি উধ্বর্তন মহলকে অবহিত করা হয়েছে। এব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে পরে জানানো হবে। পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করতেন।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। উপজেলা প্রশাসন ও বিজিবি এদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানিয়েছেন, অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কতজন পরে জানানো হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর