শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

যুগান্তর প্রতিবেদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং চিহ্নিত অস্ত্রধারী ও মাদক কারবারি ওসামা গংদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কক্সবাজারে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিনে টেকনাফেও পৃথকভাবে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কক্সবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবী,সাংবাদিক ইয়ান।
এতে উপস্থিত ছিলেন,দ্যা ডেইলি স্টারের মোকাম্মেল শুভ, আমার বার্তার ইমাম খাইর, বাংলা টিভির আমিনুল ইসলাম, দীপ্ত টিভির হারুনর রশীদ, দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক নাজিম উদ্দীন, বাংলাদেশ বুলেটিনের রাশেদুল ইসলাম, সমুদ্র কণ্ঠের মহী উদ্দীন মাহী, ইত্তেফাকের আব্দু রশিদ, যুগান্তরের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, সাংবাদিক এম.এইচ. আরমান, গণসংযোগের সিরাজুল ইসলাম, আপন কণ্ঠের আলা উদ্দিন আলো, নিউজ ভিশনের ইয়াছিন আরাফাত, অন্তর দে বিশাল, মাহাবুব আলম মিনার, সোহেল রানা, আব্দু রহমান হাশেমী ও শিবলী সাঈদি।
বক্তারা বলেন, চিহ্নিত অস্ত্রধারী ও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।
গত সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের ঝিমংখালী এলাকায় সাংবাদিক আবুল কাশেমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। চিহ্নিত সন্ত্রাসী ওসামা (ওরফে বর্মাইয়া ওসামা), ইউনুস, আব্দুল্লাহসহ ১০-১২ জন এই হামলায় অংশ নেয়।
হামলায় সাংবাদিক কাশেমের বাম হাতে গুরুতর আঘাত লাগে। তিনি জানান, সন্ত্রাসীরা কিছুদিন আগে থেকেই তাকে হুমকি দিচ্ছিল। হামলার সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আলমগীর জানান, মাছের ঘের থেকে ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।সাংবাদিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর