শিরোনাম :
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে

খুটাখালীতে সীমানা প্রাচীর ভাংচুর নিয়ে পাল্টাপাল্টি হামলাঃআহত-৫

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সীমানা প্রাচীর নিয়ে একই গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় নারী-পুরুষ মিলে ৫জন লোক গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে খুটাখালী ইউনিয়নস্হ ৪নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এঘটনা ঘটেছে।
হামলার শিকারের গুরুতর আহতরা হলেন-ওই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে রিদওয়ানুল হক রেজু(৩৫) তার স্ত্রী দিল বাহার বেগম(৫৬),তার মেয়ে রুজিনা আকতার(৩০),রিদওয়ানুল হকের স্ত্রী রায়হানুল আকতার(২৫)।
হামলাকারীদের মধ্যে গুরুতর আহত হলেন- গিয়াস উদ্দিনের স্ত্রী কহিনুর আকতার(৩৫)।
হামলার শিকার রিদওয়ানুল হক জানান-আমার পিতামহ থাকাকালীন আমাদের বসতভিটা বন্টনে এই পর্যন্ত সীমানা নিয়ে আমার পিতা সহ আমরা সকলই বসবাস করে আসছি।কিছু দিন আগে আমার চাচাতো ভাই গিয়াস উদ্দিন আমার বসতভিটার ভিতরে জায়গা অযুক্তিভাবে দাবী করে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে বিচার দাবী করেন।পরে বৈঠকে বিচারকের কথায় সে রাজি না হয়ে শালিসী ফায়সালা হয়নি।হঠাৎ ঘটনার দিন বুধবার সকালে আমরা দুইভাই বাড়ীতে নেই জেনে তারা পরিকল্পিতভাবে ছাবের আহমদের ছেলে গিয়াস উদ্দিন,শাহাব উদ্দিন ও রশিদ আহমদের ছেলে নজরুল ইসলাম,সাইফুল ইসলাম,জসিম উদ্দিন এবং শহর মল্লুকের ছেলে ফয়েজ আহমদ,শাহ আলম,শাহ আলমের ছেলে মোর্শদ আলম,গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন,শাহেদ গংরা সকাল ৬টার পরে বাড়ীতে ডুকে ভাংচুর আর লুটপাট করেছে।তারা নগদ টাকা সহ স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।আমি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। তাছাড়া তারা আমার বাড়ীর পূর্ব পাশে ইটের দেওয়া সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে।পুলিশ এসেও তাদের থামাতে খুবই কষ্ট হলো।এসময় তারা আমাদেরকে ইট পাটকেল মেরে রক্তাক্ত জখমে আঘাত করলো।
অপরদিকে অভিযুক্ত গিয়াস উদ্দিন জানান-আমরা আমাদের বসতভিটা জায়গা উদ্ধারের জন্য বিচার দায়ের করি।এমতাবস্থায় আমি বিদেশ চলে গেলে রিদওয়ানুল হক তার ভাই,বোনদেন নিয়ে জায়গাটিতে দেয়াল দিয়ে ফেলে।পরে আমি এসে তা পরিমাপ করে জায়গা বের করতে বিচার দিলেও,সে বিচার না মানায়,আমরা বিচারকের কথায় মত দেয়াল ভেঙ্গে ফেলেছি।এসময় তারা পাল্টাপাল্টি হামলা করলে,দু’পক্ষের লোকজন আহত হয়েছে।
চকরিয়া থানার এসআই রাজীব কুমার সাহ জানান-৯৯৯ নাম্বারে ফোনে আমরা এসেছি।আমাদের দেখে অভিযোগকারীর ছোট ভাই মিজান দৌড়ে বাড়ীর পিছনে গিয়ে অভিযুক্তদের গায়ে ভাঙ্গা ইট ছুটে মেরেছে।তার পিছনে-পিছনে আমরা দৌড়ে যায়। তখন অভিযুক্তরা একঝাঁক নারী-পুরুষ মিলে তারাও ইট পাটকেল মারা শুরু করেছে। কোন মতই তাদেরকে নিষেধ করে রাখতে পারেনি।এসময় আমার গায়েও ছুটা ইট পড়েছে।এমতাবস্থায় রিদওয়ান সহ তারা কয়েকজন রক্তাক্ত আহত হয়।অপরপক্ষের এক নারীও আহত হয়েছে।পরে তাদেরকে থামালেও গিয়াস উদ্দিনের রিয়াজ উদ্দিন আমাদের সাথে আচারণ খারাপ করেছে।বিষয়টি আমি ওসি মহোদয়কে বলে আইনানুগ ব্যবস্থা নিব বলে জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর