শিরোনাম :
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে

চকরিয়ায় হাসপাতালে নারীর লাশ ফেলে পালানোর সময় নুরুল আলম আটক

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় এক নারীর লাশ হাসপাতালে রেখে পালানোর সময় হাসপাতালের কর্মচারী ও জনতার সহযোগিতায় মো. নুরুল আলম সিকদার নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল থেকে নারীর লাশ উদ্ধার ও বাড়ির মালিককে আটক করে পুলিশ।
আটককৃত- নুরুল আলম সিকদার,সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নুরুন্নবীর ছেলে।
জানা যায়, বিকেলে নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তি রুমানা আক্তার (২৫) নামে এক নারীর লাশ নিয়ে হাসপাতালে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময় নারীর লাশ নিয়ে আসা নুরুল আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁর ভাড়াটিয়া বাসায় ওই নারী ভাড়া থাকতেন। হাসপাতালের রেজিস্ট্রারে ওই নারীর নাম রোমানা, প্রযত্নে সাদ্দাম ড্রাইভার, ঠিকানা কালুর দোকান, কক্সবাজার লেখা রয়েছে। প্রাথমিকভাবে ওই নারীর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন মিয়া জানান, রামু উপজেলার ছাদেরঘোনা এলাকার নুরুল আলম সিকদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন রুমানা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে চট্টগ্রামে রেফার করেন। চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বিষয়টি রামু থানায় অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর