শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার

নিউজ রুম / ২১৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মহাসড়কে ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মোঃ জালাল আকবর (২৬) উপজেলার খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের জয়নগর পাড়ার বাসিন্দা মাহবুল আলমের ছেলে,মোঃ হামিদ হোসেন (২১) একই ইউপির ৪নং ওয়ার্ডের পূর্ব গর্জনতলীর মৃত কালু মিয়ার ছেলে,আব্দুল্লাহ আল মোঃ রাকিব(২২) সাহারবিল ইউপির ৫নং ওয়ার্ডের উত্তর পাড়ার রুবেল বাবুর্চির ছেলে,সামশুল আলম (৪০) পিতা মৃত আবু শামা,জনুয়ারা বেগম (৩২) স্বামী সামশুল আলম,সাহারবিল ইউপির ৯নং ওযার্ডের পাইলা পাড়ার বাসিন্দা,মোঃ ফিরোজ (৪৩) টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউপির ৭নং ওয়ার্ডের মৌলভী পাড়া সামশুল আলমের ছেলে ও নুরুল আলম (৩০) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোয়াজনগর এলাকার আবুল হোসেনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া জানান-মাইক্রোবাস নিয়ে মহাসড়কে ডাকাতির ঘটনায়-২জন,মলম পার্টির-৩ জন,গরু চুরির ঘটনায় গরু সহ-১ জন ও নাশকতা মামলায় জড়িত-১ জন সহ মোট-৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।একই বিকেলে আসামীদের কে আদালতে সোপর্দ্দের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর