শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে: চিফ প্রসিকিউটর

নিউজ রুম / ১৯১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয় সম্পর্কে অভিমত জানতে চাইলে মঙ্গলবার চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র ব্যাবস্থা এ বিষয়ে নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজটি করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কুটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালো ভাবে করা সম্ভব হবে।’

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।’

 

সুত্র  চ্যানেল আই


আরো বিভিন্ন বিভাগের খবর