শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে বিক্রির উদ্দেশ্যে সরকারী চাল মজুদ, গুদামে সিলগালা

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জালিয়াপালং ইউনিয়ন পরিষদে অতিরিক্ত চাল মজুদ রাখার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করে বিতরণ না করা চাল আগামী রবিবার বিতরণ করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধ‌রে সরকারি চাল বিক্রি কর‌ছে জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান এস এম সৈয়দ আলমের নেতৃত্বে একটি চক্র। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে হতদ‌রিদ্রদের মা‌ঝে ঠিকমতো বিতরণ না করে কা‌লোবাজা‌রি করার জন্য একটি রুমে মজুদ ক‌রে রাখ‌তো উপকারভোগীদের বরাদ্দ থেকে আত্মসাত করা চাল। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন।
স্থানীয়রা জানান, “৯টি ওয়ার্ডের চাল বিতরণ শেষে অতিরিক্ত আরও সাড়ে ৫শ বস্তা চাল মজুদ রাখা হয়। যা হতদরিদ্রদের মাঝে বিভিন্ন অজুহাতে বিতরণ না করে মজুদ করে রাখা হয়েছিলো। পরিষদে এরকম অনিয়ম রুখে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।”
জালিয়াপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি জানান,”বিতরণের চেয়ে অতিরিক্ত কিছু চাল মজুদ ছিলো যার বিষয়ে চেয়ারম্যান এস এম সৈয়দ আলম জানেন বলে জানান।”


আরো বিভিন্ন বিভাগের খবর