শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

ভ্রমণিকা মোবাইল অ্যাপ : নতুন বছরে কক্সবাজার জেলা প্রশাসনের উপহার

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

ইংরেজি নববর্ষ উপলক্ষে  কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ উপহার – ‘ভ্রমণিকা’ ট্যুরিস্ট গাইড অ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সহজলভ্য করতে তৈরি হয়েছে এই অ্যাপ, যা কক্সবাজার ভ্রমণের পরিকল্পনায় একটি ‘Personal Travel Guide’ হিসেবে কাজ করবে।
ভ্রমণিকার বৈশিষ্ট্য
১. আবাসন তথ্য:
কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টের বিস্তারিত তালিকা। নির্দিষ্ট সৈকত বা ভ্রমণ স্পটের কাছাকাছি থাকার ব্যবস্থা খুঁজে নেওয়ার সুবিধা।
পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্য যুক্ত করার প্রক্রিয়া চলমান।
২ . যাতায়াত ও পর্যটন স্পটের গাইড:
কক্সবাজারের ভ্রমণ স্পটগুলোর বিস্তারিত তথ্য।
কীভাবে, কখন এবং কী দেখার আছে তার নির্দেশিকা।
প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন, রেস্টুরেন্টের তালিকা এবং একটিভিটি বিবরণ।
৩. পর্যটকদের নিরাপত্তা ও সেবা:
জোয়ার-ভাটার সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস।
সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর।
জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট।
ট্যুরিস্ট পুলিশ।
ডাক্তার।
বীচ ভলান্টিয়ার।
লাইফগার্ড ও অ্যাম্বুলেন্স।
সরাসরি কল করার সুবিধা।
৪. বিনোদন ও সেবা:
ঘোড়ায় চড়া, বীচ বাইক, জেটস্কি রাইডের তথ্য।
লকার সার্ভিস, ফটোগ্রাফি সেবা এবং অন্যান্য কার্যক্রমের বিবরণ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে এই অ্যাপ থেকে সরাসরি হোটেল-রেস্টুরেন্ট বুকিং এবং রাইড বা অন্যান্য কার্যক্রম রিজার্ভ করার সুবিধা যুক্ত করা হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, “ভ্রমণিকা অ্যাপটি পর্যটক ও স্থানীয়দের জন্য নতুন বছরের উপহার। এটির মাধ্যমে আমরা কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও আধুনিক ও সেবা-সমৃদ্ধ করতে চাই।”
‘ভ্রমণিকা’ অ্যাপের প্রথম সংস্করণ এখন গুগল প্লে স্টোরে উপলব্ধ। অ্যান্ড্রয়েড মোবাইলে এটি ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হবে।
কক্সবাজার ভ্রমণ এখন আরও সহজ, নিরাপদ এবং তথ্যপূর্ণ – সবকিছু হাতের মুঠোয় ‘ভ্রমণিকা’র মাধ্যমে।
নববর্ষে এই উদ্যোগ কক্সবাজারের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর