শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় তিন মাসে বিভিন্ন মামলার ৪৭৮জন আসামী ধরে রেকর্ড করলেন থানা পুলিশ

নিউজ রুম / ২২১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়:
কক্সবাজারের চকরিয়ায় গেল তিন মাসে ডাকাতি,মলম পার্টি,মাদক ব্যবসায়ী,হত্যা,সাজাপ্রাপ্ত,অস্ত্র উদ্ধার,চোর সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪৭৮ জন পলাতক আসামী ধরে রেকর্ড করলেন থানা পুলিশ।

সেপ্টেম্বর,অক্টোবর,নভেম্বর ও ডিসেম্বর মাসে আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া।

তিনি জানান-চকরিয়া থানায় আমার যোগদানের পর কর্মকালীস ৩ মাস ১২ দিনে সর্বমোট গ্রেফতার-৪৭৮জন আসামী গ্রেফতার করে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।আমার সাথে থানায় সরকারী দায়িত্ব পালন করা পুলিশ অফিসারেরা পরিশ্রমী,সাহসী ও দায়িত্ববান। যার ফলে পেশাদার ডাকাত-২২জন, মলম পার্টি-৩ মাদক ব্যবসায়ী-১৪, নিয়মিত মামলার-১৭১, সাজা প্রাপ্ত আসামী-২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী-১৯১ জন সহ অন্যান্য আসামী গ্রেফতার-৪৯ ধরা হয়েছে।এর মধ্যে সেনা কর্মকর্তার হত্যা মামলায়-১২জন ডাকাত,ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায়-২ জন,
কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলার-১জন,খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলার-৩ জন,অস্ত্র উদ্ধার-৫টি এলজি অস্ত্র ও ১৭ রাউন্ড গুলি,ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২টি টমটমের ব্যাটারী উদ্ধার,
মাদক-৪৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, গাঁজা-৪৩ কেজি ৬৫০ গ্রাম উদ্ধার,২৭লিটার চোলাই মদ উদ্ধার সহ ১জন গরু চোর সহ ১টি গরু উদ্ধার,৮টি ছাগল উদ্ধার, ৮টি বিহিঙ্গি জাল উদ্ধার করতে সক্ষম হয়।নিয়মিত বিশেষ অভিযান সহ অপরাধ দমনে বদ্ধপরিকর হয়ে কাজ করে যাবো বলে অভিমত প্রকাশ করেন তিনি।

সচেতন মহল একাধিক ব্যক্তি জানান-গেল ১৬ বছরের এক নায়কতন্ত্র শাসনকে ২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ছাত্র আন্দোলন বিতাড়িত করার পর যোগদানকৃত থানার চৌকস পুলিশ পরিদর্শক (ওসি) মনজুর কাদের ভূইঁয়া কর্মকালীন সময়ের অপরাধ দমনে রেকর্ড পরিমাণ আসামী গ্রেফতার করে নজিরবিহীন রেকর্ড গড়ে প্রশংসায় ভাসছেন দাবী তাদের।


আরো বিভিন্ন বিভাগের খবর