শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এসময় দপ্তরটির কয়েকজন কর্মকর্তাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুধবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান চলে। প্রায় দুই ঘন্টার অভিযান ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের আগামীকাল দুদক কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মোখিক নির্দেশনা দিয়েছে দুদক।

এ ব্যাপারে অভিযুক্তদের নোটিশ জারি এবং অভিযোগের বিষয়গুলো আরও খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেয়া হবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা শাখাওয়াত। অভিযান চলাকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো: নুরুল আবছার অনুপস্থিত ছিলেন।

দুদক কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসারদের বিরুদ্ধে উঠা অভিযোগের কোন প্রমান নিশ্চিত হওয়া যায়নি। কারণ কর্তৃপক্ষ এখনও কোন রেকর্ডপত্র দেখাতে পারেনি। আগামীকালের মধ্য তাদের রেকর্ডপত্র দাখিল করা হবে। সেখানে কোন ফাইন্ডিংস্ পেলে বিষয়টি অনুসন্ধানের জন্য জন্য আবেদন করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর