জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বাড়ী ফিরার পথে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে প্যারাবন নিয়ে গিয়ে পারিবারিক পূর্ব শক্রতার জেরধরে এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।
গত রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।তিনি জানান,ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্হানীয়দের সহযোগিতায় ভিকটিম উদ্ধার সহ জড়িতদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি।অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তবে ভুক্তভোগী যুবতী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।কিন্তু লিখিত অভিযোগ পেলেই পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু করবেন।
ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই যুবতী সংবাদকর্মীদের জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে সিএনজি অটোরিকশা যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।
বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক তার গাড়ির যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে,আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।
তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালে আসেন উন্নত চিকিৎসার জন্য। ধর্ষকদের কবল থেকে যুবতীকে উদ্ধার করার সময় উপস্থিত ছিলেন চকরিয়ার বদরখালী এলাকার স্থানীয় সাংবাদিক আল জাবের। তিনি জানান, ওই সিএনজির চালকের নাম সায়মন।
এ ঘটনায় ওই সিএনজি চালক জড়িত থাকার দাবী করে আল জাবের বলেন, বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। তারা এ ধরনের অপরাধ করে থাকেন রাত বাড়ার সাথে সাথে। অন্যদিকে, যুবতীকে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে সোমবার সকাল ১১টা থেকে বদরখালী ফেরিঘাট স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মহেশখালীস্থ সমন্বয়করা।