শিরোনাম :
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ পেকুয়ায় আন্তর্জাতিক নদীকৃত দিবস পালিত কক্সবাজারে মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে সেমিনার ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ

চকরিয়ায় রেলওয়ে ষ্টেশন মাস্টারকে ছুরিকাঘাত

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার-চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে আকতার হোসেন (৪০) নামের একজন রেলওয়ের সহকারী স্টেশনমাস্টারকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে।
গত(৭ জানুয়ারী) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার থানা রাস্তার মাথা-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আহত-সহকারী স্টেশনমাস্টার আকতার হোসেন (৪০) বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা। তিনি রামু রেলওয়ে স্টেশনে কর্মরত রয়েছেন।
স্থানীয় লোকজনকে বরাত দিয়ে আহত পরিবারের সদস্যরা জানান,ষ্টেশন মাস্টার আকতার হোসেন রামু তার কর্মস্থল থেকে বদরখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।এসময় চকরিয়া পৌঁছে থানা রাস্তার মাথা থেকে তিনি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন।ঘটনাস্থল ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় পৌঁছালে ৪/৫ জন লোক হঠাৎ নোয়াহ গাড়ি বাঁকা করে সিএনজি থামিয়ে আকতারকে টেনে-হেচঁড়ে নামানোর চেষ্টা করেন।এক পর্যায়ে দুর্বৃত্তরা একপর্যায়ে তার ডান বাহু ও পেটে ছুরিকাঘাত করে।আঘাতের পরে আকতার দৌড়ে গাড়ির পিছনে গেলে দুর্বৃত্তরা নোয়াহ গাড়ি নিয়ে দ্রুত চলে যায়।তারপর যাত্রী বা স্হানীয়রা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে রেফার করেন।সেখান থেকে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও,বুধবার ভোরে চিকিৎসক ফের তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এই ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত অব্যাহত।লিখিত অভিযোগ পেলেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর