শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

পাহাড় বনভূমি ও পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পাহাড় বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শ্রেণি পেশার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড় বনভুমি ধ্বংস হলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। নির্বিচারে পাহাড় কাটা, গাছ কাটা আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য খারাপ কিছু বয়ে আনবে তাই সবাইকে পাহাড় কাটা রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান বক্তারা।

বুধবার সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া পান বাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে বনবিভাগ ও পরিবেশবাদী সংগঠন বাপা, ধরীত্রীর আয়োজনে বন ও পরিবেশ রক্ষায় মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, পেকুয়া প্রেসক্লাবের
সভাপতি ছফওয়ানুল করিম।

এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাংগঠনিক সম্পাদক এফ এম সুমন, ধরীত্রী রক্ষায় আমরা ধরার সমন্বয়কারী দেলওয়ার হোছাইন, স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি সহ স্থানীয় শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর