শিরোনাম :
সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যা ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় মধ্যরাতে ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

হত্যার চার মাসের মধ্যেই পুলিশ তদন্ত শেষ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী। তিনি রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে নাম থাকা ১৮ জন আসামীর মধ্যে ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ও ৬ জন আসামী পলাতক রয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান- সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছিল থানায় । দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী ও মালামাল ক্রোকী পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। তন্মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুণুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে  একই আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা হলেও সেখান থেকে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্র থেকে । ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর