শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

রামুর গর্জনিয়া থেকে ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির :
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের আলোচিত ও চাঞ্চল্যকর দুইটি মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ আগষ্ট সন্ধ্যায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মাসুদ রানার সার্বিক পরিকল্পনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী এনামুল হক কে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ, পুলিশ ইন্সপেক্টর মাসুদ রানা জানান, কচ্ছপিয়া ইউপির শুকমুনিয়া গ্রামের নুরুল আলম নুরু কে হাত, পা পঙ্গু করে টাকা লুটের ঘটনা ঘটায়। পরে নুরুর মেয়ে সকিনা বাদী হয়ে মামলা দায়ের করেন। এনামুল হক ওই মামলার প্রধান আসামী। অপরদিকে একই ইউপির গোদাইয়া কাটা গ্রামের মনির উদ্দিন কে গত ১৪ জুলাই সন্ত্রাসী কায়দায় টাকা ও মোবাইল লুট করে মেরে মৃত্যু নিশ্চিত করে জঙ্গলে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ভাগ্যক্রমে প্রাঁণে বেচে যায়। তার বাবা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামী আবুল মওলা কে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার নির্দেশে এএসআই শরিফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। এ দুই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর রামু থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। স্থানীয়দের অভিযোগ এনামুল হক ও আবুল মওলার বিরুদ্ধে এলাকায় এধরণের অসংখ্য অভিযোগ রয়েছে তাই পুলিশ তাদের হন্য হয়ে খুঁজছিল অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করায় এলাকায় জনমনে স্বস্তি।


আরো বিভিন্ন বিভাগের খবর