শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

উখিয়ায় জালনোটসহ সংঘবদ্ধ চক্রের রোহিঙ্গা নারী পাচারকারী আটক

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র।
প্রতিবছরেই ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে এসব সংঘবদ্ধ চক্র বেপরোয়া হয়ে ওঠে। এই চক্রের তৎপরতা রুখতে সক্রিয় হয়েছে উখিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উখিয়া উপজেলার কুতুপালং বাজারে ‘জাল’ নোট লেনদেন এর সময় ৪৯টি এক হাজার টাকার ‘জাল’ নোট সহ রাবেয়া (৪১) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাবেয়া উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের নুরুল হাকিমের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জাল টাকা’র চক্রের সাথে সে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক সহযোগীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, ”আসন্ন রমজানে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর।”‘জাল টাকা’ চক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর