শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রমজানের প্রথম দিনেই উখিয়ায় প্রশাসনের মোবাইল কোর্ট: ২২ হাজার টাকা অর্থদণ্ড

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :
বহুমুখী সমস্যায় জর্জরিত উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার(২ মার্চ) দুপুরে দুই দফা অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন। এসময় কোর্টবাজার স্টেশনে যত্রতত্র সড়কের উপর বসা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে দুই মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একইদিন বিকেলে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় তিনি স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইনে ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া সড়কের পাশে অবস্থিত ড্রেন অর্থাৎ হাঁটা-চলার পথ দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে কঠোর নির্দেশনা প্রদান করেন ইউএনও। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাইকার ব্যবসায়ীদের সতর্কবার্তা প্রদান করেন তিনি।
জানা যায়, পবিত্র রমজান মাসে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায় সড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা। যার ফলে সৃষ্ট হয় যানজট সহ নানা ধরনের সমস্যা।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।
ইউএনও জানান,” অবৈধভাবে যারা সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।”


আরো বিভিন্ন বিভাগের খবর