শিরোনাম :
ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র -এমপি কাজল লেইসার হোটেলারস অব বাংলাদেশ কক্সবাজার জোনের ইফতার ও মিলনমেলা বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান

বন্য হাতির হানাই যুবকের মৃত্যু

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন জানিয়েছেন, রোববার মধ্যরাত সাড়ে ১২ টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল করিম (৩৮) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরাজ উদ্দিন বলেন, রোববার মধ্যরাতে চকরিয়ার দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্যহাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে। এসময় হাতির দলটিকে তাড়াতে স্থানীয় লাঠি জড়ো হন। এতে জড়ো হওয়া কেউ কেউ হাতিগুলোকে লক্ষ্য করে ঢিলও ছুড়েন। এক পর্যায়ে একটি হাতি দলছুট হয়ে জড়ো হওয়া লোকজনের দিকে তেড়ে আসে।
“ এসময় তাড়া খেয়ে পালানোর সময় আব্দুল করিম নামের এক যুবক হাতিটির সামনে পড়েন। এতে হাতিটি তাকে শুঁড়ে জড়িয়ে আঁচাড় মারে এবং পদপিষ্ট করে। “
বনবিভাগের এ রেঞ্জ কর্মকর্তা বলেন, পরে হাতিটি সেখান থেকে স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
সরকারের বিধি মোতাবেক ভূক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, মো. মেহেরাজ উদ্দিন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়ার দক্ষিণ সুরাজপুরে বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর