শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

নিউজ রুম / ৯৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজিতে থাকা একটি ছাগলও মারা যায়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার বাসিন্দা মনোয়ার আলমের ছেলে (সিএনজি চালক) শহীদুল ইসলাম সোহেল (২৭) এবং একই এলাকার মাওলানা জামাল হোসাইনের ছেলে মোহাম্মদ নুরু উল্লাহ (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, “বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।”


আরো বিভিন্ন বিভাগের খবর