শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন জরুরি সংস্কার শেষেই দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
আগে স্থানীয় সরকার নির্বাচন এরপর জাতীয় নির্বাচন। আমরা স্থানীয় নির্বাচন এই জন্য চেয়েছি যে, কারণ আজকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন প্রতিনিয়ত। জন্মসনদ, মৃত্যু সনদ, চারিত্রিক সনদপত্র পাচ্ছে না নাগরিকরা। এই স্থানীয় নির্বাচনটি ননপলিটিক্যাল নির্বাচন হতে হবে, কোন দলের নির্বাচন নয়।
গতকাল শহর জামায়াতের উদ্যেগে প্রাক্তন ছাত্র ইসলামি আন্দোলনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কক্সবাজার শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার-৩ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, এড. সলিমুল্লাহ বাহাদুর, এড. নাজেম উদ্দিন, সাবেক জেলা শিবির সভাপতি এড. দেলোয়ার হোসাইন, শফিউল আলম খন্দকার, কামরুল হাসান, বর্তমান জেলা শিবির সভাপতি আবদুর রহিম নুরী, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, সৈয়দুল হক সিকদার, অধ্যাপক নুরুল আজিম প্রমুখ।
তিনি আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও টেঁকসই গণতন্ত্রের ব্যাপারে যদি আমরা দ্বিমত করি তাহলে সকল শহীদদের সাথে আমাদের বেঈমানী করা হবে। কারণ এই লড়াইটা ফ্যাসিকবাদের বিরুদ্ধে ছিল। দেশের জনগণ স্বচ্ছ নির্বাচন ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়।
জামায়াতে ইসলামী আল্লাহর প্রদত্ত কুরআন ও মনোনীত ইসলামকে লালন করছে জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামে কারো ওপর কোনো কিছু জোরপ‚র্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই। ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেওয়া হয়নি। যারা সত্যের জন্য লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, সম্পদের মোহ্ ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে তারা কখনো কারো উপর জোরপ‚র্বক কিছু চাপিয়ে দিতে পারে না, দেয় না। প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়।
এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের স‚চনা হয়েছে। এই বিজয় প‚র্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনের আল্লাহর বিধান কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার পাবে।
অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের দিকে মানুষ দলে-দলে ধাবিত হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর