শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় প্রবাসীর স্ত্রী বাড়ীতে না থাকায় দুর্ধর্ষ চুরি

নিউজ রুম / ১০৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসী আবুল কালামের স্ত্রী মুন্নী বাপের বাড়ীতে বেড়াতে গেলে,সেই ফাঁকে জানালা ভেঙ্গে বাড়িটি দুর্ধর্ষ ভাবে চুরি করার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজ পাড়ার দুর্গম পাহাড়ী সৌদি প্রবাসী আবুল কালামের বাড়িতে চুরি এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে সৌদি প্রবাসী আবুল কালামের বাড়ীর তাঁর স্ত্রী না থাকায় সুযোগে জানানলা ভেঙ্গে সংঘবদ্ধ একটি চোরের দল তাঁর বাড়ীতে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়। সকালে আমাদের দেখামতে চোরেরা ২লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
প্রবাসীর স্ত্রী মুন্নী জানান-আমি জরুরি কাজে সোনাইয়া কাটা বাপের বাড়ীতে বেড়াতে যায়।হয়তো এখবর জেনে চোরেরা আমার বাড়ীতে ঢুকে চুরি করেছে।চুরি করার পরে দিন সকালে আমাকে খবরটি জানালে,আমি বাড়ী এসে দেখি,বারান্দার উত্তর পাশের মাটির দেয়াল খনন করে জানালাটি উপড়ে ফেলে বাড়ীতে ঢুকেন।তারপর চোরেরা বাড়ীতে থাকা দুইটি স্বর্ণের আংটি, সৌর বিদ্যুতের ব্যাটারী, বৈদ্যুতিক ফ্যান,গ্যাসের চুলা, বিদেশি কম্বল, মোবাইল ও দুইটি পানির পাম্প সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত তিন মাসের ব্যবধানে আমার বাড়ীটি পাঁচবার চুরি করেছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
টইটং ইউপির গ্রাম পুলিশ শামসুল আলম ও খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে আবুল কালামের বাড়িতে গিয়েছিলাম। ঘরটি পাহাড়ি এলাকায় হওয়াতে চুরি করতে সাহস পায়।তবে এই বাড়ীওয়ালার যথেষ্ট ক্ষতি করেছে চোরেরা।
পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান,বাড়ী চুরি বিষয়ে কেউ আমাকে কিছুই জানায়নি।ভূক্তভোগী লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর