শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

২৭ বছর আগে এসিড নিক্ষেপ, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক:
২৭ বছর আগে এসিড নিক্ষেপ করে এক কিশোরীর মুখমন্ডল ঝলসে দেয়ার অপরাধে আবুল কালাম ( ৫৫ ) নামের এক যু্বককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া একই মামলার ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন ওই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আবুল কালাম চকরিয়া উপজেলার বদরখালির ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাতারবাড়ি পাড়ার আকবর আহমেদর ছেলে।
আর খালাসাপ্রাপ্তরা হলেন, আবুল কালামের দুই ভাই শাহাবুদ্দিন ও নূর কালাম , একই গ্রামের আবদুর রহমানের ছেলে কবির আহমেদ এবং চট্টগ্রাম জেলার লোহাগা্ড়া উপজেলার উত্তর কলাইজান গ্রামের মুস্তাফিজুর রহমান প্রকাশ মদন মিয়ার ছেলে ইউনুছ।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ১৯৯৫ সালের ২৮ জুলাই সকাল ৭ টায় মাতারবাড়ি পাড়ার মৃত মোহাম্মদ আলমের মেয়ে হাসিনা বেগম (১৬) ও তার দুই চাচাত ভাই বসত বাড়ির ভেতরে লেখাপড়া করছিল। হঠাৎ আবুল কালাম ও তার ৪ সঙ্গী হাসিনার কক্ষে ডুকে । অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে ফেলে। তখন আবুল তার হাতে থাকা দুই বোতল এসিড হাসিনার মুখে নিক্ষেপ করে পালিয়ে যায়। এঘটনায় ১০ আগষ্ট চকরিয়া থানা মামলা করেন হাসিনা বেগম ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারী কৌশুলী সুলতানুল আলম বলেন, ১৯৯৬ সালের ২৪ শে ফেব্রুয়ারী এসিড নিক্ষেপের ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ৫ জনের বিরুদ্ধেই চার্জ গঠন হয়। পরে সাক্ষ্য গ্রহন করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘ ২৭ বছর পর সেই মামলার রায় হলো বৃহস্পতিবার । এতে একজনের ১০ বছরের সাজা ও বাকিদের খালাস দেয়া হয়। আদালত মনে করেছেন শুধুমাত্র এসিড নিক্ষেপ কারীর সাজা হওয়ার দরকার ।
হাসিনা বেগমের বরাত দিয়ে আইনজীবি আরো বলেন, ঘটনার সময় বাদী কিশোরী ছিলেন, রায় পেলেন যখন তার চুলে পাক ধরেছে তখন। তিনি বিষয়টিও আদালতকেও অবহিত করেছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর