শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কাদিরপাড়া সড়কের ২০ বছরের জনর্দূভোগ দেখেনি কোন জনপ্রতিনিধি আর দপ্তর

নিউজ রুম / ১১২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কাদিরপাড়া, পেন্ডার পাড়া, কাঞ্চন পাড়া, এলাকার দেড় কিলোমিটার কাঁদা-মাখা সড়কের ২০বছরের যাতায়াতের জন-র্দূভোগ দেখেনি কোন জনপ্রতিনিধি আর সরকারি দপ্তর।
স্থানীয় বাসিন্দা ও পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবু জানান,প্রায় ২০ বছর এলজিইডি দপ্তরে কর্তৃক সড়কটির আংশিক উন্নয়ন করা হয়েছিল। সেই থেকে এই পর্যন্ত উন্নয়ন হয়নি।তবে সাম্প্রতিক সময়ে কিছু মাটি ফেলা হলেও তা বর্ষায় ধুয়ে গিয়ে কাদা হয়ে গেছে।
তিনি আরো জানান-এই সড়ক দিয়ে টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, টইটং উচ্চ বিদ্যালয়, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল হেরা একাডেমি, ইকরা স্কুল অ্যান্ড কলেজ, ফারুকীয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী চলাচল করে।এছাড়াও বৃদ্ধ-বৃদ্ধা,প্রসূতি,রোগাক্রান্ত ব্যক্তি সহ সাধারণ জনগণের র্দূভোগ চরম পোহাতে হচ্ছে।
ওই এলাকার এমইউপি ফয়সাল আকবর চৌধুরী বলেন,প্রায় দীর্ঘ ২যুগের আগে সড়কটি সংস্কার হলেও এখন অবহেলিত সড়ক হিসাবে পরিচিত।সংস্কারের বিষয়ে ইউএনও বরাবর আবেদন করেছি।আবেদনে খুইল্যা মিয়া সওদাগরের দোকান হতে নুরুল ইসলাম সওদাগরের দোকান পর্যন্ত সড়কটি সংস্কারের খুবই দরকার।যাতে যাতায়াতের জনর্দূভোগ লাগবে দ্রুত সংস্কারের দাবি রহিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন,অবহেলিত,জনবহুল সড়কগুলো সংস্কার কাজ চলমান রয়েছে।এখন গ্রামীণ রাস্তা গুলোর সংস্কার কাজও কিছু-কিছু চলমান রয়েছে।এরপর যেসব রাস্তায় মানুষের চলাচল বেশি এবং কষ্টসাধ্য এসব তথ্য ইউপি পর্ষদ থেকে নিয়ে উন্নয়ন করার লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন পাঠাচ্ছি।কাদিরপাড়া সড়কের আবেদন পেয়েছি।আশা করি বাজেট পেলে দ্রুত সংস্কার করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর