শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

পালংখালী ইউনিয়ন জামায়াতের কেন্দ্র পরিচালনা কমিটির সমাবেশ অনুষ্ঠিত

নিউজ রুম / ১০৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

“সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে”
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এক নতুন মোহনায় এসে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন নির্বাচন খুবই তাৎপর্যবহ। দেশ বিরোধী ষড়যন্ত্র নানাভাবে সক্রিয় রয়েছে। ইসলাম ও ইসলামী আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রয়েছে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেশের সকল মানুষের মানবিক মর্যাদা ও অধিকারের ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশের সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে পরিচিত করতে আমরা বদ্ধপরিকর।
২৫ আগস্ট সোমবার বিকেলে পালং খালী ইউনিয়ন বালুখালী কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজসেবক মাওলানা গফুর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নূরুল হক। ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, জাহাঙ্গীর আলম, মুফিজুল আলম, ছৈয়দ করীম।


আরো বিভিন্ন বিভাগের খবর