শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮

নিউজ রুম / ৭৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের জন্য কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পাহাড়ে আটক করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযান চলাকালীন উদ্ধারকৃতরা পাচারকারীদের গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপরও পাচারকারীদের গ্রেফতারের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর