শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে কক্সবাজারের উখিয়া থেকে এক যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার সকালে যুবলীগ নেতা বোরহান উদ্দিন কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
উখিয়া থানার পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত যুবলীগ নেতার নাম বোরহান উদ্দিন ( ৩২), তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি  সদস্য এবং একই ওয়ার্ডের মৃত আলী আহমেদ চৌধুরীর পুত্র। তার বিরেুদ্ধে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রযেছে বলে ও জানায় পুলিশ।
 আটকের পর তাকে উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর হাতে আটক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে একটি বিশেষ মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর