শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ রুম / ৮২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা  আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে কক্সবাজার শহরের উত্তরণ ্আবাসিক এলাকায় অবস্থিত আরডিআরএস বাংলাদেশের কক্সবাজার জেলা কার্যালয়ে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করা হয়। গতকাল অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছিল আলোচনা সভা সহ নানা আয়োজন।
শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ইমরুল কায়েস মনিরুজ্জামান বলেন,আরডিআরএস বাংলাদেশের জন্য আজ ঐতিহাসিক দিন। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সেই কঠিন সময়ে উত্তরবঙ্গের মানুষের হাত ধরে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা সাফল্যের ৫৪তম বছরে পদার্পণ করল।
৫৩ বছর পেরিয়ে আরডিআরএস আজ দেশের ৩৩টি জেলার প্রায় ৪৫ লাখ মানুষের জীবন পরিবর্তনের অংশীদার। কুড়িগ্রাম থেকে রংপুরের আধুনিক যোগাযোগ ব্যবস্থার যে বিপ্লব, তার সূত্রপাত হয়েছিল আমাদের হাত ধরেই। আমাদের ক্ষুদ্রঋণ কর্মসূচির ৩০০টি শাখার মাধ্যমে আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতার আলো। আমাদের চক্ষু হাসপাতাল আজ হাজারো মানুষের আস্থার প্রতীক।
আরডিআরএস সবসময় মানবতার আহ্বানে সবার আগে সাড়া দিয়েছে। কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কারিগরি শিক্ষার পাশাপাশি আমরা স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নেও সমানভাবে কাজ করছি। আমাদের মানবিক ছায়া আজ পাহাড় থেকে সমতল—সবখানেই বিস্তৃত।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে আমরা প্রান্তিক মানুষের পাশে আছি। খরা ও বন্যা সহনশীল ফসল এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা লড়াই করতে শেখাচ্ছি প্রতিটি দুর্যোগে।
এই ৫৪ বছরের সাফল্য আমাদের সাড়ে তিন হাজার নিবেদিতপ্রাণ কর্মী, বোর্ড অব ট্রাস্টিজ, দাতা সংস্থা, সরকার এবং আমাদের ওপর আস্থা রাখা সেই লাখো মানুষের। মানুষের প্রয়োজনকে সম্মান জানিয়েই আমরা আগামীতে ‘কমিউনিটি জলবায়ু তহবিল’ গঠনের মাধ্যমে স্থানীয় জনগণকে আরও শক্তিশালী করতে চাই। আমাদের লক্ষ্য স্পষ্ট—একটি দারিদ্র্যমুক্ত, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা।
আজকের এই বিশেষ দিনে আরডিআরএস পরিবারের প্রতিটি সদস্য ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীর বাংলাদেশ গড়তে এগিয়ে যাই।
কক্সবাজারের আয়োজনে প্রজেক্ট ম্যানেজার সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম  ও এ.এস.এম এ শাহরিয়ার সাকিব, সাজিদা তাসনিম, শহিদুল ইসলাম সহ কক্সবাজারে কর্মরত আরডিআরএস বাংলাদেশের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর