শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

নিউজ রুম / ৯৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
অপরাধ নির্মূল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।
রবিবার ১৫ মার্চ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পুলিশ লাইনের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া কে বিশেষভাবে পুরস্কৃত করেন।
এ সময় সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, মনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানায় যোগদানের পর থেকে রামুর দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড় এলাকা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। রামুর বিভিন্ন এলাকা থেকে মাদক অস্ত্র উদ্ধারের পাশাপাশি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, যে কোন পুরস্কার দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। রামু থানায় যোগদানের পর থেকে, অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। এলাকার শান্তিপ্রিয় জনগণ যেন ভালোভাবে ঘুমাতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে কাজ করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য।
রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তিনি রামুর সাধারণ জনগনের সহযোগিতা কামনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর