শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ী থামিয়ে অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী (৪০) অবশেষে মুক্ত হয়েছে। অপহরণের প্রায় ১৫ ঘন্টার পর আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্বজনরা জানিয়েছে, দূর্বৃত্তদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণের আদায়ের পর রুস্তম আলীকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে বুধবার সকাল ৬ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামুর ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকা থেকে অপহৃত হন রুস্তম আলী। তিনি রামুর ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, অপহৃত রুস্তম আলী মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন বলে তিনি শুনেছেন। রুস্তম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার সাথে কথা বলার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, অপহরণের ঘটনা জানার পর রামু থানা ও ঈদগড় ফাঁড়ির একাধিক আভিযানিক দল দিনভর ঈদগড় এবং রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৯ টা ১০ মিনিটের দিকে রশিদনগরের পানিরছড়া পাহাড়ি এলাকা হতে রুস্তম আলীকে উদ্ধার করা হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর