শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে বাস–চাপায় তৌহিদুল ইসলাম (২৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।এসময় আহত হন রিকশায় থাকা একযাত্রী।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় এ র্দূঘটনা ঘটে।
নিহত-তৌহিদুল ইসলাম (২৫) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকপুকুরিয়া এলাকার শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটিবাস মহাসড়কস্হ ঘটনাস্থল পুকপুকুরিয়ায় পৌছলে বিপরীতমূখি হয়ে আসা অটোরিকশাটিকে চাপা দেয়।চাপা খেয়ে অটোরিকশার চালক ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।রিকশায় থাকা অপর যাত্রীও গুরুত্বর আহত হয়।পরে স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক চালক তৌহিককে মৃত ঘোষণা করেন।অপর ব্যক্তিকে চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে নেওয়ার পরামর্শ দেন।
এবিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পুলিশ পরিদর্শক-মুহাম্মদ মুর্শেদুল আলম বলেন,আমরা খবর পাওয়ার পূর্বেই দুর্ঘটনা কবলিত বাসটি পালিয়ে যায়।
তবে বাসটি শনাক্ত করতে পুলিশ কাজ করছেন বলে জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর