শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

নিউজ রুম / ৭৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :
কক্সবাজারের রামুতে অটোরিকশার যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আটক সজীব বেপারী (২৩) ঢাকার ধামরাই উপজেলার নান্নার এলাকার বাসিন্দা। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা টেকনাফ থেকে আসা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় এপিবিএনের লোগোযুক্ত টি-শার্ট পরা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকের সময় তার কাছ থেকে এপিবিএনের পরিচয়পত্রও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজীব বেপারী গত বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তিনি কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর