শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

নিউজ রুম / ৪৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়া উপজেলার বি.এম চর ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ১ হাজার ৫০০ সুবিধাভোগী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সৌদি আরবভিত্তিক কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এবং আইএসডিই বাংলাদেশের বাস্তবায়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকেরা জানান, এর আগে পেকুয়া উপজেলা ও পেকুয়া মগনামা ইউনিয়নে আরও ১ হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রায় ২৭ হাজার সুবিধাভোগীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম নাজের হোসাইন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, মুস্তাক আহমেদ, তাজুল ইসলাম ও সুপম বড়ুয়া প্রমুখ।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১২ নম্বর ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, “দুর্যোগ ও অর্থনৈতিক সংকটে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংস্থাকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।”

আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম নাজের হোসাইন বলেন, “মানুষের দুর্ভোগ লাঘবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। স্থানীয় জনগোষ্ঠী থেকে শুরু করে রোহিঙ্গা শরণার্থী সবাইকে মানবিক সহায়তার আওতায় আনার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। সুবিধাভোগী রাহিমা বেগম বলেন, “বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকার হয়েছে।”
আরেক সুবিধাভোগী আবদুল করিম বলেন, “দিনমজুরের কাজ সবসময় থাকে না। এমন সহায়তা পেয়ে পরিবার নিয়ে কিছুটা স্বস্তি পেলাম।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক (৮ নম্বর ওয়ার্ড), আব্দুল হামিদ (৯ নম্বর ওয়ার্ড), জামাল উদ্দীন (৭ নম্বর ওয়ার্ড), আব্দুন নবী (৩ নম্বর ওয়ার্ড), ইদ্রিস আহমেদ (১ নম্বর ওয়ার্ড), মো. ইউনুস (৪ নম্বর ওয়ার্ড), সংরক্ষিত নারী সদস্য বুলবুল জান্নাত ও ছেনুয়ারা বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা বলেন, সুবিধাভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সহায়তা পৌঁছে দিতে আইএসডিই বাংলাদেশ নিরলসভাবে কাজ করছেন। প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।


আরো বিভিন্ন বিভাগের খবর